Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

৭ দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতা 

সাত দিনব্যাপী সারা বাংলার টেনিস প্রতিযোগিতা চলছে সোনারপুরে একটি বেসরকারি কলেজে। ১০ই জুলাই এই প্রতিযোগিতা শুরু হয় স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে তা শেষ হবে আগামী ১৬ই জুলাই। এই প্রতিযোগিতায় পশ্চিমবাংলা থেকে ২৪টি জেলার প্রায় পাঁচ শো খুদে প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ৯ বছর ১১ বছর ১৩ বছর ১৫ বছর ১৭ বছরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় নাম দিয়েছে।

প্রতিযোগিতায় ছাত্রদের যতগুলি ইভেন্ট থাকবে ছাত্রীদেরও তত গুলি ইভেন্ট থাকবে। একজন প্রতিযোগী তিনটে ইভেন্টের নাম দিতে পারবে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়া হয়ে প্রতিনিধিত্ব করেছে এমন খেলোয়াড়ও আছে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছে এমন খেলোয়াড়ও আছে।প্রত্যেক বিভাগে খেলা হবে চারটি রাউন্ড করে খেলা হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স কে একটি সদৃশ্য ট্রফি ও সংসার পত্র দেওয়া হবে।

বিবেকানন্দর ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের এই প্রতিযোগিতার এক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা যায়, এই প্রতিযোগিতায় এটা প্রথম বছর হচ্ছে। সবে দেড় বছর হয়েছে এই কলেজের টেবিল টেনিস কোর্ট আর সেখানেই ছোটখাটো প্রতিযোগিতা হয়েছিল এইবার ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সাত দিনব্যাপী সারা বাংলা খুদে ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা চলবে।

Related News

Also Read