Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

কাঁথি বইমেলার শেষ দিনে এন বি এ স্টলে বই বিক্রি করলেন সুজন চক্রবর্তী পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বইমেলার শেষ দিনে ন্যাশনাল বুক এজেন্সি বুক স্টলে উপস্থিত হলেন সিপিআইএম পার্টির কেন্দ্র কমিটির সদস্য ডক্টর সুজন চক্রবর্তী। এনবিএ স্টলে উপস্থিত হলে বহু মানুষ এনবিএ বই কেনার ভিড় জমান । ডক্টর সুজন চক্রবর্তী নিজ হাতে রশিদ কেটে ক্রেতাদের হাতে বই তুলে দেন এবং কৌতূহলী অনেকেই তার কেনা বইতে সুজন চক্রবর্তীর অটোগ্রাফ সংগ্রহ করেন।

পরে সুজন চক্রবর্তী অন্যান্য বুক স্টল ঘুরে দেখেন। কয়েকটি স্থানীয় বুক স্টল তাদের স্থানীয় কবি এবং সাহিত্যিকদের রচিত বই সুজন বাবুর হাতে তুলে দেন। বুক স্টলে উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, ভরত মাইতি, সুব্রত পন্ডা,আশিস প্রামানিক,বুক স্টলের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রণব পন্ডা, সুশান্ত ঘোষ, প্রনব করণ, হিমাদ্রি মাইতি।এন বি এ’র তরফ থেকে তাদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। শেষ দিন পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে বলে জানান এন বি এ স্টল কতৃপক্ষ।

Related News

Also Read