Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বরানগর এবং আয়োজিত থিয়েটার কার্নিভাল

 

কেকা মিত্র

বরানগর রবীন্দ্র ভবনে ২৭ থেকে ২৯ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হলো বরানগর থিয়েটার কার্নিভাল ২০২৬ । উৎসবের উদ্বোধন এর পর মঞ্চস্থ হয়
বিভাব নাট্য একাডেমীর নাটক ছেমড়ি। নাটক ও নিদের্শনা চন্দন ভট্টাচার্য ও গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী।

ঐদিনের শেষ নাটক ছিলো বেলঘরিয়া অঙ্গন এর নাটক চোরা বালি। নাটক অভিজিৎ মজুমদার। নিদের্শনা অভি সেনগুপ্ত। দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় বরানগর এবং এর নাটক খেলার পুতুল। নিদের্শনা সমিত দাস। পরের নাটকটি ছিলো ব্যান্ডেল আরোহীর নাটক
যতীনবাবু শুনছেন।

নাটক অমিতাভ চক্রবর্তী। নিদের্শনা রঞ্জন রায়। এইদিনের শেষ নাটক ছিলো ময়না অন্যভাবনা র নাটক প্রতিঘাত। নিদের্শনা স্বরাজ ঘোষ। শেষদিন ছিলো
নাটক নিয়ে আলোচনা সভা।

শেষদিন ছিলো বরানগর দৃশ্য কাব্য বনফুলের গল্প অবলম্বনে নাটক খুড়ো। নাটক এবং পরিচালনা সম্রাট সান্যাল।

এই উৎসবের শেষ নাটক মঞ্চস্থ হয় বরানগর এবং এর নাটক জীবন তো একটাই। নাটক ও
পরিচালনা শান্তনু মজুমদার এবং সমিত দাস। সবমিলিয়ে জমে উঠেছিলো বরানগর এবং
এর থিয়েটার কার্নিভাল ।

Related News

Also Read