Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। শুরু হয়ে গেছে এনার্জি স্বরাজ যাত্রা ।।

ইন্দ্রজিৎ আইচ:-বর্তমানে সারা বিশ্ব এখন পলিউসান এ আছন্ন। করোনার মতন মহামারী
অনেকের জীবন জীবিকা
শেষ হয়েছে, নষ্ঠ হয়েছে।
জলবায়ু পরিবর্তন প্রশমিত করার জন্য ও শক্তি সুরক্ষা ও নতুন করে জীবিকা সৃষ্টির জন্য শুরু হয়েছে এনার্জি স্বরাজ যাত্রা।


প্রফেসর চেতন সিং সোলানকি এবং এনার্জি স্বরাজ ফাউন্ডেশন নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে তারা উপস্থিত হয়েছিলেন।

তারা সাংবাদিক সম্মেলনে জানালেন এই এনার্জি স্বরাজ যাত্রার জন্য একটি সোলার বাস এর সূচনা করেছেন ২০২০ সালের ২৬ শে নভেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ।

এই বাস টি ২৮ টি রাজ্য জুড়ে প্রায় ২০০০০০ কিলো মিটার
যাত্রা করবে।এর পাশাপাশি এই বিষয়ে ৫০০০ টির বেশি আলোচনা, ১০০০ টি প্রদর্শনী,
১০০০০০ জনের প্রাথমিক প্রশিক্ষণ এবং ১০০০০০ টি চারা গাছ রোপন করা হবে।

আমরা আগামী ৫ থেকে ৬ বার দেশ অতিক্রম করবে পুরো ১১ বছরের জন্য। আমরাও এই বাসে ভ্রমণ করবো। এক কথায় পরিবেশ সচেতনতা ও আমাদের গ্রহ কে বাঁচাতে এই উদ্যোগ
” এনার্জি স্বরাজ যাত্রা “।
জানালেন মুম্বাই এর আই আই টির প্রফেসর ড:চেতন সিং সোলানকি।

Related News

Also Read