Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

আবারো পাঁশকুড়ায় দুর্ঘটনার কবলে মাল গাড়ি

দিনের পর দিন রেল দুর্ঘটনায় আতঙ্কিত মানুষজন। কোথাও ট্রেন কোথাও মালগাড়ি দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তে খবরে এসে দাঁড়িয়েছে আবারো একবার দুর্ঘটনার  কবলে মালগাড়ি। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার
পাঁশকুড়া স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট এর কাছে সিমেন্ট খালি করে আসার সময় লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। তবে কিভাবে লাইনচ্যুত হলো তা এখনো স্পষ্ট নয়।

সুত্র মারফত জানা গেছে সেকেন্ড পোর্ট এর কাছে সিমেন্ট খালি করার পর ব্যাক করে রেক পয়েন্টে দিকে ঢোকার সময় এই মালগাড়ির পেছনের তিনটি কামরা হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়ায়। কিভাবে মালগাড়ির তিনটি কামরা লাইনচ্যুত হলো তা এখনো বোঝা যাচ্ছে না ।তবে সিমেন্ট ভর্তি কামরাগুলো অক্ষত অবস্থায় রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপিএফ এর আধিকারিক এবং রেল কর্মীরা।কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

Related News

Also Read