Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

জমি বিবাদে খুন,গ্রেফতার ৩ অভিযুক্ত

জমি বিবাদের ঘটনায় খুনের অভিযোগে গ্রেফতার হল তিন অভিযুক্ত। ধৃত কাঁথি ৩ ব্লকের উত্তর কানের দিকে গ্রামের বাসিন্দা নাড়ুগোপাল জানা হংশপ্রদ জানা সুদান জানা কে আজ শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের জামিন নাকোচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ গান।

 

সূত্রের খবর ২০২৫ সালের ২৭ জুলাই বিকালে উত্তর কানের দিঘির বাসিন্দা উত্তম কুমার দাস কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। উত্তম কুমার দাস এর সঙ্গে একটি পাট্টা জমির দখল কে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জন্য তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। সেদিনই তাকে প্রায় ২০ জন দুষ্কৃতকারী মারধর করে এবং দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। সেদিন স্থানীয় মানুষজন ও তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।চিকিৎসারত অবস্থায় ৩ আগস্ট তার মৃত্যু হয়। তার মৃতদেহ পরিবারের দাবিতে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ময়না তদন্ত হয়। হায়দ্রাবাদ থেকে রাসায়নিক পরীক্ষা করা হয়। ময়না তদন্তে জানা গেছে তার দেহের ১৯ টি জায়গায় ক্ষত ছিল। রাসায়নিক পরীক্ষায় জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ছিল।

 

উত্তম দাস মৃত্যুর আগে স্বীকারোক্তিতে হাসপাতলে চিকিৎসক এবং পুলিশকে জানিয়েছিল। সে জানিয়েছিল ২০জনের মধ্যে ১৬ জনকে চিহ্নিত করতে পারলেও চারজনকে চিনতে পারেননি। ৪ জন কে গ্রেফতার করে পুলিশ। ৯০দিন পর তারা হাইকোর্ট থেকে জামিন এ মুক্তি পায়। তার পর ৫ জন হাইকোর্ট থেকে জামিন পায়। বাকি ৭ জন সুপ্রিম কোর্ট এ জমিন এর আবেদন করে ব্যার্থ হয়। গ্রেফতার এর পরোয়ানা নিয়ে অভিযুক্তদের বাড়িতে যায়।তার পর তিনজন মারিশদা থানায় আত্মা সমর্পণ করলে তাদের গ্রেফতার করে।

Related News

Also Read