পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে নিয়ে একটি পোস্টার পড়েছিল তাতে নীল সাদা রঙে লেখা ছিল “এগরার ভূমিপুত্র স্বপন নায়ক জিন্দাবাদ”।
এই পোস্টারের রেশ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার এক নতুন পোস্টার পড়লো এগরা জুড়ে।এই কালো সাদা পোস্টারে উল্লেখ করা হয়েছে এগরা পৌরসভার অচলাবস্থার মহানায়ক স্বপন নায়ক, এর সন্ধান চাই।
গতকাল রাতে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে রাত থেকেই এই ছবি একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল, এগরা পুরসভার স্বপন নায়ককে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে শাসকদল একেবারে মরিয়া।
তবে বহুবার চেষ্টা করেও স্বপন নায়েককে যখন চেয়ারম্যান পদ থেকে কোন ভাবে সরানো সম্ভব হচ্ছে না, কোন না কোন পরিস্থিতিতে শাসকদল ও সরকার বারে বারে বিফল হয়েছে।
তার ঠিক পরেই ভূমি দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় তারই পরিপ্রেক্ষিতে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে আর এগরায় আর দেখা যাচ্ছে না।
তবে পুরসভার চেয়ারম্যান অপসারণ নিয়ে যেভাবে একের পর এক পোস্টার এগরা শহর জুড়ে পড়ছে তাতে কখনো হাস্যকর আবার কখনো বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে লড়াইয়ের ময়দানে এই পুরসভার চেয়ারেকে বসবে সেটাই এখন দেখার বিষয়।





