Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। খুড়া-খুড়ি সংবাদ ।।

প্রণবানন্দ গোস্বামী

মদনখুড়োয় নিয়ে বুঝি যায় না পারা আর,
ফ্রিজ খুলে সাঁটায় মুখে মিষ্টি গোটা চার।
লক্ষ্মী পূজার রাখা মিষ্টি,
তার উপরই পড়লো দৃষ্টি?
শুরু হলো খুড়োখুড়ির লড়াই ধুন্ধুমার!



দুজনেই ঝগড়ে-পটু, কেউ না মানে হার,
চিৎকারেতে ছিড়বে বুঝি তাদের গলার তার।
থামলো লড়াই অবশেষে,
মিষ্টিখুড়ির মিষ্টি হেসে,
আদায় করে খুড়ার থেকে একটি সোনার হার।
(অলক্ষ্যেতে লক্ষ্মী দেখেন তাদের কারবার।)

সৌজন্যে প্রতিলিপি

Related News

Also Read