Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

স্টেট ব্যাঙ্কের পঁচেটে শাখা রাত্রি অবধি ঘেরাও করলো গ্রাহকেরা।

বেহাল গ্রাহক পরিষেবা,বারবার বলেও কোন লাভ হয়নি।এর প্রতিবাদে এবং পরিষেবার উন্নতির দাবিতে
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকে পঁচেটে স্টেট ব্যাঙ্কের শাখাঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা। শনিবার বিকেলে গ্রাহকেরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রাহকদের অভিযোগ, পরিষেবা না দিয়ে তাদেরকে শাখা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। চেক থেকে লোন পাওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক মাস নয়, দীর্ঘ কয়েক বছর ধরে ওই শাখায় অবহেলা শিকার হচ্ছেন গ্রাহকেরা। এমটাই অভিযোগ তুলে পটাশপুর ২ ব্লকের স্টেট ব্যাঙ্কে পঁচেট শাখায় তালা লাগিয়ে দীর্ঘ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখায় গ্রাহকেরা। রাত্রি ৮টা অবধি এই ঘেরাও চলে বলে জানা গেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত ব্যর্থ হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সটান পৌঁছে যান পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত মাইতি-সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি। এদিন রাত ৮টা পর্যন্ত সমস্ত আধিকারিকদের নিয়ে ব্যাঙ্কের ভেতরে বৈঠক চলে। যদিও এ বিষয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখে কুলুফ হেঁটেছে ব্যাঙ্কের আধিকারিকেরা।

তবে পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস ও পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত মাইতি জানিয়েছেন, ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সমস্ত কিছু দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

আন্দোলনকারী গ্রাহকেরা হুমকী দিয়েছেন এর পরেও অবস্থার পরিবর্তন না হলে আন্দোলন বৃহৎ আকার নেবে।

Related News

Also Read