Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। নন্দীগ্রামে পিকআপ ভ্যান উল্টে পথ দুর্ঘটনা ।।

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে রবিবার ভোর ৪টা ১০ মিনিট নাগাদ পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গেছে নন্দীগ্রাম থেকে একটি পিকআপ ভ্যান চন্ডিপুরের দিকে যাওয়ার সময় নন্দীগ্রাম-চন্ডিপুর রাজ্য সড়কের ওপর রেয়াপাড়াতে একটি লাইট পোস্টে ধাক্কা মেরে উল্টে যায়।



এলাকা সূত্রে জানা গেছে গাড়িতে চারজন যাত্রী ছিল তবে হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গাড়ির চারজন যাত্রীকেই স্থানীয় লোকজন উদ্ধার করেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ, তবে অনুমান করা হচ্ছে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। নন্দীগ্রাম থানা পুলিশ গাড়িটিকে উদ্ধার করে।

Related News

Also Read