রাস্তার ধারে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থ এক ব্যাবসায়ীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করলেন চন্ডীপুরের তৃনমূল বিধায়ক সোহম চক্রবর্তী ।
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নিজের বিধানসভায় চন্ডীপুর এলাকা থেকে বিধায়ক সোহম চক্রবর্তী কলকাতায় বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ঠিক সেই সময় হলদিয়া মেছেদা ৪২ নং জাতীয় সড়কে কুমরগঞ্জ এলাকায় রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সাথে সাথে অপরিচিত এই ব্যাক্তিকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে আসেন পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে।
জানা হেছে আহত ব্যক্তির নাম আশিস মাইতি, বয়স প্রায় ৬০বছর । এনার বাড়ি তমলুক থানা নাইকুড়ি এলাকায়। ওই ব্যক্তি পেশায় পানের ব্যবসায়ী। সন্ধ্যা নাগাদ নিমতৌড়ির পান আড়ৎ থেকে বাড়ি ফেরার সময় কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।তবে কি ভাবে তিনি দুর্ঘটনার কবলে পড়লেন জানা যায়িনিসোহম চক্রবর্তী ইমারজেন্সিতে থাকা ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার বন্দোবস্ত করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
চন্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।






