পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির শতাব্দী প্রাচীন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে স্কুলের ছাত্রীদের চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান ,দাঁতের পরীক্ষা, মানসিক রোগের কাউন্সেলিং, ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম ,ওআরএস তৈরি এবং
সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি বিষয়ক সেমিনার হয়।

এছাড়াও সঠিক সময়ে বাধ্যতামূলক জল খাওয়ার জন্য “ওয়াটার বেল “এর প্রচলন নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

স্বাগত ভাষণ দেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু গিরি এবং প্রধান বিদ্যালয়ের শিক্ষিকা ছন্দা শাসমল।।
উপস্থিত ছিলেন ডাঃ অনুতোষ পট্টনায়ক , ডাঃ নন্দিতা পট্টনায়ক, ডাঃ প্রিয়তোষ দাস, ডাঃ রাহুল দেব জানা ,দৃষ্টি বিশারদ মুকুলেশ বেরা , ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পর্না ভট্টাচার্য প্রমুখ।

শিবিরটি পরিচালনায় সহায়তা করেন ক্লাবের সদস্য অলকা জানা মাইতি, শৈবাল মাইতি, এনামুল আলী খান,মৌ প্রামানিক,সুপ্রকাশ মাইতি, গোলকচন্দ্র বিশ্বাস প্রমুখ ।অনুষ্ঠান শেষে সবাইকে
ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক অশোক কুমার সাহু।বিদ্যালয়ের শতাধিক ছাত্রী এই শিবিরে অংশ গ্রহন করেছিলো






