Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

জন্মাষ্টমীতে নদী থেকে মাটি তুলে দুর্গোৎসবের সূচনা।

জন্মাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুর এলাকায় দেখা গেল মাটি পুজোর ভিড়। দীর্ঘদিনের রীতিনীতি মেনে জন্মাষ্টমীর দিন রূপনারায়ন নদী থেকে মাটি তুলে দুর্গা প্রতিমা তৈরীর কাজ শুরু হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে নারায়নপুর গঙ্গা মন্দিরের ঘাটে নদী থেকে মাটি তোলার জন্য তমলুক শহরের বিভিন্ন ক্লাব সংস্থা এমনকি আশেপাশের পঞ্চায়েত এলাকা থেকেও দুর্গোৎসব কমিটি বা বাড়ির দুর্গা পুজোর জন্য এলাকাবাসীরা বাদ্যযন্ত্র সহকারে এসে জড়ো হয়।


এরপর নদীতে নেমে ক্লাবের সদস্য বা পরিবারের লোকেরা কেউ আবির মেখে, কেউ কাদা মেখে নদীর পারে পুজো অর্চনা করে নদীর জলে স্নান করে মাটি তুলে যে যার গন্তব্যস্থলে নিয়ে যায়।

Related News

Also Read