Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাঁউশি অন্ত্যোদয় অনাথআশ্রমের জয়জয়কার

 

জীবনের নানা চড়াই উতরাই-এর সকল প্রতিবন্ধকতাকে জয় করে পাঁউশি অন্ত্যোদয় অনাথআশ্রমের আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিবছরের মত এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফলাফল করে এবারও উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় আশ্রমের দশজন পরীক্ষার্থীর দশজন ই উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আর আশ্রমের আবাসিক দশজন পরীক্ষার্থীর সাফল্যে গোটা অন্ত্যোদয় অনাথ আশ্রম জুড়ে খুশির হাওয়া।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের সাত আবাসিক সুভাষ বিশ্বকর্মা,সিয়া দাস,মৃন্ময় শীল,দেবজিৎ জানা, রেবতী সান্দকী, শ্রাবণী ভুঁইয়া,সন্ধ্যা চক্রবর্তী ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের তিন আবাসিক দেবশ্রী পতি,গীতিকা সেন ও শ্রাবণী মাইতি সকলের কৃতিত্বের সঙ্গেই উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে সুভাষ বিশ্বকর্মা (৪২৯)সিয়া দাস(৪০২) ও দেবশ্রী পতি (৪৩৬) ও গীতিকা সেন (৪০৪) নম্বর পেয়ে আ+ ও বাকিরা আ গ্রেড পেয়ে সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হয়েছে। পাঁচজন স্টার মার্কস পেয়েছে। আশ্রমের কর্ণধার বলরাম করণ জানান, “আশ্রমের দুটি আবাসিক কেন্দ্রের অধিকাংশ আবাসিকদের কারোর মা নেই, কারোর বাবা নেই আবার কারোর বাবা ও মা কেউ ই নেই। আশ্রম ই ওদের ঘরবাড়ি। অভিভাবকহীন জীবনে নানা প্রতিবন্ধকতা,;বঞ্চনার পাহাড় ডিঙিয়ে আশ্রমে এসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।”

Related News

Also Read