Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

কড়া নিরাপত্তায় সোমবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এবার পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রথম দিন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ হল। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে হাসিমুখে বেরোতেই বোঝা যায় ভালো প্রশ্নপত্র হয়েছে।

 

পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার কনভেনার সত্যজিৎ কর জানিয়েছেন এবার জেলায় ১১৫ টি কেন্দ্রে ৬৭ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিল। ছাত্র ৩২ হাজার ৫৮২ ও ছাত্রী ৩৪ হাজার ৮৯৯ জন পরীক্ষা দিল। এরমধ্যে মাতঙ্গিনী ব্লকের রামচন্দ্রপুর বৈকুণ্ঠ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখানে নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন। এছাড়া চন্ডিপুর ব্লকের চৌখালী হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর ছবি এবং এডমিট কার্ডের ছবি গরমিল হওয়ায় তার পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন প্রথম ভাষা বাংলার পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ভালো হয়েছে বলে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে।

কাঁথি শহরে যানজট এড়ানোর জন্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছিল। তাছাড়াও পৌর প্রধান সুপ্রকাশ গিরি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেন। সুপ্রকাশ বাবু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কাঁথি শহরবাসী। সমস্ত পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 

একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, এগরার বিধায়ক তথা কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, রামনগরে ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার,জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, শম্পা মহাপাত্র, প্রতিমা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Related News

Also Read