Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

মোবাইলের দোকানে চুরি: সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার।

প্রদীপ কুমার সিংহ :- মোবাইলের দোকানে মোবাইল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানা অন্তত সোনারপুর রাজপুর এলাকায় একটি মোবাইলের দোকানে।
সিসিটিভির সুত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিস পেল সোনারপুর থানার পুলিশ ৷ ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন ৷ চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশে এইসব মোবাইল আরও বেশী দামে বিক্রি করা হত ৷ যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত ৷ এই ঘটনার তদন্ত নেমে সোনারপুরের খুড়িগাছি এলাকা থেকে কনিকা জানা, জলঙ্গী এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সোনারপুরের রাজপুর এলাকা থেকে ৫ই মার্চ ভোররাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে ৷ এই দোকান থেকে নামীদামি কোম্পানীর ৮৪টি বেশী মোবাইল চুরি হয়ে যায় ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে মোবাইলের দোকানের মালিক। অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্তে নামে৷ দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায় ৷ চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার IMEI নাম্বার ট্র্যাক করে জলঙ্গী এলাকা থেকে শশধরকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয় ৷ সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল ৷ এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খুড়িগাছি এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হত ৷ তারপর সময় সুযোগ মত মোবাইলগুলি পাচার করা হত মুলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায় ৷ সেখান থেকে পাচার করা হত বাংলাদেশে ৷ এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ ৷ পুলিশ সূত্রে আরো খবর ধৃতদের বৃহস্পতিবার সোনারপুর থানার পক্ষ থেকে বারইপুর মহকুমা আদালতে তোলা হবে।। নিজেদের হেফাজতে নেয়ার জন্য আবেদন জানাবে।

Related News

Also Read