Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। স্মৃতির উদ্দেশ্যে রক্তদান উৎসব।।

প্রদীপ কুমার সিংহ:-পাড়ার এক মহিলা কঠিন অসুখ আক্রান্ত হয়ে মারা যান। নাম সীমা চ্যাটার্জি ঘোষ(৬০)। পাড়ার মানুষ তাকে এতই ভালোবাসতো তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করেন।

রবিবার বারুইপুর দ্বীপ মহল কমপ্লেক্সে
নতুন ভোর নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় শিবির হয় ।

স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক এর সঙ্গে কথা বলে আমরা জানতে পারি সীমা চ্যাটার্জী যখন বেঁচে ছিলেন তিনি পাড়ার প্রত্যেকটা মানুষ তার কাছে প্রিয় ছিলেন। যদিও সীমা চ্যাটার্জি দু বছর আগেই মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির হয়।



রক্তদান শিবিরের পাড়ার যুবকরাই শুধু রক্তদান করেনি তার উদ্দেশ্যে মহিলারা পর্যন্ত এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদান করার জন্য। এই রক্তদান শিবিরে সহযোগিতা করে একটি বেসরকারি ব্লাড ব্যাংক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপ-পৌরপ্রধান গৌতম কুমার দাস, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ও বিশিষ্টরা। আমন্ত্রিতরা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে রক্তদানের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেন। ‘

অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা সুমিত গাঙ্গুলী ও প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক সঞ্জয় সেন। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

Related News

Also Read