ছোট্ট সালংকারা,সালংকারা অধিকারী।তৃতীয় শ্রেণীর ছাত্রী।বয়সে ছোট্ট হলেও সালংকারার মেধার সাফল্যে গর্বিত সারা কাঁথি।
নর্থ পয়েন্ট ডে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সালংকারা অধিকারী গত বছর ২১ নভেম্বর অলিম্পিয়াড মেধা অন্বেষণ পরীক্ষায় বসেছিলো।বিষয় ছিলো ইংরেজী,অংক,বিজ্ঞান,সাধারন জ্ঞান ও কম্পিউটার । সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সেই পরীক্ষায় ছোট্ট সালংকারা অধিকারীর সাফল্য নজর কাড়া।
সালংকারা অধিকারীর ঝুলিতে চারটি গোল্ড ও একটি সিলভার অ্যাওয়ার্ড। বাবা সুদীপ অধিকারী ও মা সমাপ্তি অধিকারী খুশি মেয়ের সাফল্যে।তারা চান প্রত্যেক ছাত্র-ছাত্রী এ ধরনের মেধা পরীক্ষায় অংশগ্রহণ নিক।


Post Views: 83





