Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

পরিবারের চাহিদা মেটাতে গিয়ে নিজের দিকে নজর দেওয়ার সময় পাবেন না। সকালের দিকে কোনও কাজে ভুল হয়ে যেতে পারে।

 

বৃষ রাশি

 

বাইরে থাকা কোনও বন্ধুর সঙ্গে কথা হতে পারে। যার ফলে সারা দিনটা আনন্দে কাটবে।

 

মিথুন রাশি

 

প্রেমিকের সঙ্গে বিবাদ থেকে সাবধান। বাড়ির সমস্যাগুলো সম্পর্কে সতর্ক হওয়া উচিত।

 

কর্কট রাশি

 

ব্যবসা বাড়ানোর প্রতিটি সুযোগ কাজে লাগান। কোনও ব্যবসা বিদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা দেখতে পারেন।

 

সিংহ রাশি

 

ব্যবসায় ছোটখাটো সমস্যা আসবে। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে।

 

কন্যা রাশি

 

যুক্তিপূর্ণ কথা বলার ফলে পরিবারের মানুষেরা একটু বিরক্ত হবেন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ফলে সময় নষ্ট হতে পারে।

 

তুলা রাশি

 

কোনও দামি জিনিস কেনার সময় অতিরিক্ত লাভবান হতে পারেন। শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য সময়টা খুবই অনুকূল।

 

বৃশ্চিক রাশি

 

আর্থিক প্রয়োজনীয়তা পূরণ হবে। অফিসের পরিবেশ স্বাভাবিক থাকবে।

 

ধনু রাশি

 

পিতার সঙ্গে আর্থিক সমস্যার সমাধান করতে পারেন। দুপুরের পরের সময়টা জমি এবং যানবাহন কেনার জন্য ভাল।

 

মকর রাশি

 

শত্রুর চাপ থেকে দূরে থাকুন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটান। অফিসে কাজ ছাড়া অন্যান্য আলোচনা এড়িয়ে চলুন।

 

কুম্ভ রাশি

 

স্বামী-স্ত্রীর মধ্যে অহঙ্কার ত্যাগ করা ভাল। সন্তান কর্মস্থানে খুব ভাল সুনাম করবে।

 

মীন রাশি

 

যাঁরা মনে করেন যে সম্পর্ককে একটি নতুন রূপ দেওয়া দরকার, তাঁরা বিয়ের কথা ভাবতে পারেন। ব্যবসায় অংশীদারের সঙ্গে সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

Related News

Also Read