Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। কাঁথি ও হলদিয়া পৌরসভা পরিচালনায় প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর ।।

কাঁথি ও হলদিয়া পৌরসভার প্রতি বিশেষ নজরদারি রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্ন থেকে রাজ্য,জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারীকদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারীকেরাও।সেখানেই দুর্নীতি দমনে পুলিশকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।বালি চুরি আটকাতে ভূমি সংস্কার দফতর,পুলিশ,সাধারন প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সুত্রের থেকে জানা গেছে।সেই সময়েই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও হলদিয়া পৌরসভার দুর্নীতি রোধে কড়া ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সভায় আলোচনা নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজী হননি প্রশাসনিক কর্তারা।তবে সুত্রের দাবি কাঁথি ও হলদিয়া পৌরসভা পরিচালনায় স্বচ্ছতার উপরে জোর দিয়েছেন মমতা।তাই রাজ্যের অন্যান্য পৌরসভা গুলির থেকে বাড়তি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সুত্রের দাবি।

প্রসঙ্গত প্রায় দুই বছর প্রশাসক বোর্ড থাকার পরে চার-পাঁচ মাস আগে কাঁথি পৌরসভায় নির্বাচিত বোর্ড বসেছে।অন্যদিকে সোমবার হলদিয়ার মহকুমা শাসককে হলদিয়া পৌরসভার প্রশাসক নিযুক্ত করেছে রাজ্য সরকার।

Related News

Also Read