Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো ২ জন

 

বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল দুই ব্যক্তির। শুক্রবার রাত্রিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এগরা রাস্তার কেশুরকুঁদা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে ।

কেশুরকুঁদা বাজারের থেকে জিনিসপত্র কেনাকাটা করে নাকদিঘী মোড়ে নিজের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তপধান মন্ডল (৬২)। এমন সময় অপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তপধানের মৃত্যু হয়। এই ঘটনার জেরে বাইক সহ চালক ছিটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে চিকিৎসক ঘোষণা করেন। মৃত বাইক চালক আকন্দীর বাসিন্দা বিজয় নায়ক (৩০)বলে জানা গেছে। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

Related News

Also Read