কেকা মিত্র :- ছবি যেন কথা বলে। ছবিতেই ফুটে ওঠে মানুষের জীবন যন্ত্রণার কথা। লাল – নিল , সাদা – কালো নানা রঙের মিশ্রণে বিভিন্ন
ধরনের ছবি নিয়ে শুরু হয়েছে একাডেমী অফ ফাইন আর্টসে গত ১৫ আগস্ট থেকে ভিজুয়্যাল কনসার্ট ২৩ নামে এক গ্রুপ এক্সজিবিশন। এই প্রদর্শনী চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। মোট ১৪ জন শিল্পী এই গ্রুপে আছেন। তারমধ্যে ১২ জন চিত্রশিল্পী। ২ জন ভাস্কর আছেন।
প্রথমেই আসা যাক দুই ভাস্কর এর কথায়। প্রথমজন হলেন পবিত্র পাল। তার এই প্রদর্শনী তে রয়েছে ৬ টি ভাস্কর্য। হু আর ইউ এর পরপর ৪ টি সিরিজ খুব সুন্দর। তিনি ব্যবহার করেছেন ফাইবার, কাঠ সহ নানা সরঞ্জাম।
দ্বিতীয়জন হলেন ভাস্কর শিল্পী তমাল দাস। তিনি বিভিন্ন বাতিল স্কাপ ও আয়রন দিয়ে বানিয়েছেন হাতি, বেড়াল, পাখি, ঘোড়া ও ডায়নোশোরাস। তার ৫ টি ভাস্কর্য দর্শকদের নজর কাড়ে।
রয়েছে ১২ জন চিত্রশিল্পীর ৬৫ থেকে ৭০ টি ছবি। এই গ্রুপের সিনিয়র মেম্বার হলেন তিনজন। ক্ষুদিরাম মাইতি র ছবির মধ্যে নজর কারে পেন, আনহ্যাপিনেস। সুশিম কুমার দাস এর প্রকৃতি ও মা – সন্তান।
অখিলেন্দু ভৌমিক ফুল – নারী ও অরণ্য ছবি গুলো বেশ ভালো। নজর কেড়েছে প্রণব রায় চৌধুরীর ৫ টি ছবি। যন্ত্রণা ওপর তার ছবির বিস্তার। শোষণ, চাপ, লিডার, সীতা এই সব ছবি এক্রেলিকে দারুন ফুটিয়ে তুলেছেন। তাপস হালদার এর ছবি ইগল , ধনেশ পাখির সিরিজ গুলোতে এক্রেলিক এর ব্যাবহার যথাযথ। সুস্মিতা রক্ষিত এক্রেলিক অফ ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন মানুষের সংস্কার, দিমাক সে , চক্রবুহ।
সকল চিত্র প্রেমীদের সেই ছবি নজর কাড়বে। জয়িতা ভট্টাচার্য্য
একেছেন এক্রেলিক অফ ক্যানভাসে নারী শক্তির মধ্যে সৌন্দর্য। মানস মন্ডল এক্রেলিক
এর ওপর অয়েল দিয়ে এঁকেছেন রিয়েলেস্টিক
ছবি। যেমন গুলি, লাট্টু, গুলতি নানা খেলার উপকরণ। যেগুলো আমাদের ছোটবেলার এই খেলার বস্তুগুলোকে আরো মনে করিয়ে দেয়। প্রবীর হালদার ভারতীয় শিল্পকলার কিছু অপূর্ব নিদর্শন কে খুব সুন্দর তুলির টানে ফুটিয়ে তুলেছেন। তার বিষয় মাইথোলজি। মহিষাসুর, গণেশ সেইগুলি তারমধ্যে অন্যতম। এছাড়াও চিত্রমোদী দর্শকদের নজর কাড়ে মনিদিপা পাল, মৌমিতা দাস ও সঙ্গীতা সরকার এর পেন্টিং। সব মিলিয়ে জমে উঠেছে ভিজুয়্যাল কনসার্ট ২৩ এর প্রথম গ্রুপ এক্সজিবিশান। এই প্রদর্শনী একাডেমীর সাউৎ গ্যালারী তে চলছে বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ঘুরে আসতে পারেন সকলে। এই প্রদর্শনী চলবে আগামী ২০ এ আগষ্ট রবিবার পর্যন্ত।







