Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবীতে কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিক্ষোভ আন্দোলনের ডাক 

বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ এবং লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরতের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র কাঁথি ও এগরা মহকুমার অন্তর্গত কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়া হয়।

আজ এগরায় সমিতির নেতৃবৃন্দের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,মহকুমা কমিটির দায়িত্বপ্রাপ্ত সনাতন গিরি।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা কমিটির সভাপতি সুবল চন্দ্র খাঁড়া। নারায়নবাবু সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।

Related News

Also Read