Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাজলা জনকল্যাণ সমিতিতে কৃষি কর্মশালা

আজ কাজলা জনকল্যাণ সমিতি ও রুরাল রুটস এর আয়োজন “পরিবর্তনের বীজ “পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য টেকসই সৌর সেচ সম্পর্কিত জ্ঞান ভাগাভাগির কর্মশালা অনুষ্ঠিত হয়। কাজলা জনকল্যাণ সমিতিতে সভা গৃহে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং পরিবেশ রক্ষায় সৌরশক্তি ই একমাত্র পথ। জীবাশ্ম জ্বালানি শক্তিকে ভবিষ্যতের সোপান করে প্রকৃতি রক্ষার জন্য টেকসই সমাধান হিসাবে বিবেচনা করা। সৌরশক্তির উপর আমাদের বিশেষ জোর দেওয়ার এখনই সময়। তাই বিগত আর্থিক বর্ষে কাজলা জনকল্যাণ সমিতি রুরাল রুটসের সহযোগিতায় ১০০ জন কৃষকের মধ্যে ১০০ টি সৌর চালিত সেচ পাম্প চালু করার জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করেছে।

প্রান্তিক কৃষকদের জন্য পোর্টেবল সৌর চালিত সেচ সমাধানে এক্সেস উদ্যোগের সফল যাত্রার পর কাজলা জনকল্যাণ সমিতি ও রুরাল রুটস এর ব্যবস্থাপনায় আজ একটি শিখন কর্মশালার আয়োজন করেছে।

উক্ত কর্মশালায় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, সরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমীর পাণ্ডব , ওয়েস্ট বেঙ্গল রেড আর এর প্রতিনিধি ঋত্বিকা সামন্ত , দেশপ্রান ব্লকের উদ্যান পালন বিভাগের আধিকারিক সংকর নন্দন আচার্য, খেজুরি এক নম্বর ব্লকের কৃষি আধিকারিক রবিশঙ্কর দাস ,ও উদ্যান পালন বিভাগের আধিকারিক উমাকান্ত আচার্য প্রমুখ ।

কর্মশালায় স্বাগত ভাষণের মাধ্যমে সৌর চালিত সেচ পাম্প এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন কাজলা জন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার পন্ডা । কর্মশালাটি সঞ্চালনা করেন সমিতির সমিতির সহ অধিকর্তা সন্দীপ কুমার দে ।

Related News

Also Read