Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুমকী,অভিযুক্ত শুভেন্দু

এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে শনিবার সকালে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশিকে হুমকী দেওয়ার অভিযোগ উঠলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

 

গত বৃহস্পতিবার তৃণমূলের তরফ থেকে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করতে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে।টোটোতে ফ্লেক্স লাগিয়ে প্রচার করা হচ্ছিল।তৃণমূলের সেই ট্যাবলোর ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় শুক্রবার।

 

তার জেরেই শনিবার নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর সেই ‘রণমূর্তি’র ভিডিও ভাইরাল। নন্দীগ্রাম থানায় ঢুকে শুভেন্দু পুলিশের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার হুঁশিয়ারি, ”যা করেছেন, তার ফল ভুগতে হবে।”

 

তৃণমূলের তমলুক জেলা সভাপতি সুজিত রায় বলেন, বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে, আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না? সুজিত বাবু আরো বলেন তৃণমূলকর্মীকে যখন গ্রেফতার করেছিলো ভবানীপুর থানায়, তখন কোনও তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাননি। কারন আইন আইনের পথ চলবে এটাই কাম্য

 

শুভেন্দু অধিকারীর অবশ্য দাবি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। শুভেন্দুর দাবি, টোটোটি জলে পড়ে যাওয়ায় ফ্লেক্স ছিঁড়ে যায়, তার দায় তৃণমূলকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

Related News

Also Read