Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। শান্তিকুঞ্জের কাছে অভিষেকের সভাঃকলকাতা হাইকোর্টে শুভেন্দু ।।

অধিকারীর পরিবারকে হেনস্তা করার ছক করে শান্তিকুঞ্জ থেকে কয়েকশ মিটার দুরে কাঁথি কলেজ মাঠে সভা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দুর অভিযোগ  এ বিষয়ে স্থানীয় থানা এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার দুপুর ২টোতেই আবেদনের শুনানি হবে।

আগামী ৩ ডিসেম্বর শনিবার কাঁথিতে জনসভা করবেন অভিষেক। এনিয়েই আপত্তি বিজেপি বিধায়ক শুভেন্দুর। তাঁর অভিযোগ, অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা।


কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েতে ‘না’ করেছিল কলকাতা হাই কোর্ট। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে নজরদারির নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার। এই রায়ের ২০ দিনের মধ্যেই ফের অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যেই সভা করার কথা অভিষেকের। এর বিরুদ্ধেই আদালতে গেলেন শুভেন্দু অধিকারী।  

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়া ইস্তক কাঁথিতে এ নিয়ে তৃতীয় বার সভা করবেন অভিষেক। এ বার যেখানে সভা হবে, সেই কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ কার্যত ঢিলছোড়া দূরত্বে। গত দু’বারই ‘অধিকারী পাড়ায়’ দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক।

Related News

Also Read