Select Language

[gtranslate]
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১১ই ডিসেম্বর, ২০২৫ )

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কাঁথি-দিঘা শাখার ২৯তম বার্ষিক সাধারণ সভা

‘নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন’-এর কাঁথি-দিঘা শাখার ২৯তম বার্ষিক সাধারণ সভা রবিবার কাঁথি মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল। প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন নতুন দিল্লিস্থিত কেন্দ্রের কেন্দ্রীয় সচিব অনিল কুমার ধর এবং সম্মেলন পতাকা উত্তোলন করেন রাজ্য শাখার সভাপতি রামপ্রসাদ বিশ্বাস ও কাঁথি-দিঘা শাখার কার্যকরী সভাপতি কৌস্তুভ কান্তি মাইতি। বিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,যুবনায়ক স্বামী বিবেকানন্দ,বিদ্যালয়ের রূপকার আচার্য গজেন্দ্রনাথ গুছাইত,আচার্য নন্দলাল মুখোপাধ্যায় এবং স্থপতিবৃন্দের স্মারকবেদীতে পুষ্পার্ঘ্য প্রদানের পর সভার মূল কার্যক্রম শুরু হয়। সভামঞ্চে সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা কবি-গীতিকার,ব্যারিস্টার অতুলপ্রসাদ সেন এবং প্রথম সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিকৃতি ও কাঁথি-দিঘা শাখার প্রতিষ্ঠাত্রী সম্পাদিকা প্রয়াতা কৃষ্ণা পাহাড়ীর প্রতিকৃতিতে মাল্যদান করে সমবেত কণ্ঠে “নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন কাঁথি-দিঘা শাখা”– এই শাখা সংগীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় পৌরোহিত্য করেন শাখার কার্যকরী সভাপতি কৌস্তুভ কান্তি মাইতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব অনিল কুমার ধর, রাজ্য সভাপতি রামপ্রসাদ বিশ্বাস,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা, সহ-সভাপতিমণ্ডলীর অন্যতম ক্ষিতীন্দ্রমোহন সাহু ও সুকোমল মাইতি, শাখা সংগঠক-সচিব দয়াল চাঁদ সাহু প্রমুখ। সভার মূল কার্যক্রম শুরুর পূর্বে প্রয়াত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ্, প্রাবন্ধিক ও সু-লেখক, সমাজসেবী দিলীপ কুমার দাস সহ অন্যান্য প্রয়াত ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত ভাষণ দেন শাখা-সম্পাদিকা রীনা দাস। বিগত ২৮তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সদস্য বিমানবিহারী পড়্যা।

সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন শাখার কেন্দ্রীয় ও রাজ্য প্রতিনিধি পূর্বতন শাখা-সম্পাদক দেবাশিস মাঝি। বিগত আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী বছরের বাজেট পেশ করেন শাখা-কোষাধ্যক্ষ প্রসেনজিৎ বেরা। সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাবের উপর বক্তব্য রাখেন সুকোমল মাইতি, জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক, ডাঃ সুকুমার জানা, ক্ষিতীন্দ্রমোহন সাহু, অধ্যাপক হৃষীকেশ পড়্যা, দয়াল চাঁদ সাহু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শাখা সহ-সম্পাদক শ্রীনিবাস জানা, শিখা দাস,শুভেন্দু খাটুয়া,ডঃ রতন কুমার সামন্ত, তাপস কুমার বেরা, স্বাগতা নন্দ, প্রমুখ। সংগীত পরিবেশন করেন শাখা-সাংস্কৃতিক সম্পাদক নটেন্দ্রনাথ দাস ও পূর্বতন সভাপতি দেব কুমার দাস। কাঁথি-দিঘা শাখার সাহিত্য মুখপত্র ‘বালুবেলা’-র আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে পত্রিকার আবরণ উন্মোচন করেন কেন্দ্রীয় সচিব অনিল কুমার ধর। রাজ্য-সভাপতি রামপ্রসাদ বাবু পূর্ব মেদিনীপুর জেলার ও বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য আলোচনা করে কাঁথি-দিঘা শাখার কার্যক্রমের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান। আগামী ১১ ও ১২ই অক্টোবর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে আয়োজিত রাজ্য সম্মেলনে সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি চর্চার ও প্রসারের ক্ষেত্রে ঁকাথি-দিঘা শাখার উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনে সবরকম সহযোগিতার অঙ্গীকার করেন। কেন্দ্রীয় সচিব অনিল কুমার ধর বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার-প্রসার এবং ঐতিহ্যবাহী অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে আন্তরিকভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ দিনের সভার সভাপতি তথা শাখার কার্যকরী সভাপতি কৌস্তুভ বাবু কাঁথি মডেল ইনস্টিটিউশন কর্তৃপক্ষ সহ উপস্থিত সমস্ত অতিথিবর্গ,সদস্য-সদস্য্যা ও শুভানুধ্যায়ীবৃন্দকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শাখা সহ-সভাপতিমণ্ডলীর অন্যতম প্রমথেশ মণ্ডল।

Related News

Also Read