Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

খেজুরি কলেজে ছাত্র ইউনিটের আয়োজিত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবন কাহিনীর কর্মশালা।

আজ খেজুরি কলেজে ছাত্র ইউনিট আয়োজিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন নিয়ে কর্মশালা হয় ।

এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এছাড়া উপস্থিত ছিলেন‌ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শংকর মাইতি, সহ সভাপতি অনুশ্রী জানা মিশ্র প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল ও ব্লক সভাপতি শ্যামল কুমার মিশ্র, যুব সভাপতি সৌরভ সুন্দর বিজলী, গৌরী শংকর দাস,গনিরুল ইসলাম,‌ জেলা পরিষদ মেম্বার রামকৃষ্ণ দাস, বারাতলা অঞ্চলের প্রধান পার্থ দাস প্রমুখ।


উত্তম বারিক বলেন যে খেজুরি আন্দোলনের পীঠ স্থান ।এই খেজুরি কলেজে আজ জননেত্রী মুখ্যমন্ত্রী কর্মশালা করতে পেরে আমরা খুশি । জননেত্রী মমতা ব্যানার্জির আন্দোলনের জীবন সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরতে পেরেছি এই জন্য সমস্ত ছাত্র ইউনিটকে ধন্যবাদ জানাই।

Related News

Also Read