Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

রামনগর ক্লাব মান্দার নবজাগরণের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার  মান্দর আন্ডার হেন্ট  ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো শ্রী শ্রী  মনসা পূজা উপলক্ষে  রামনগর ক্লাব মান্দার নবজাগরণের আয়োজনে। একদিকে চলছে আইপিএলের মরসুম। অন্যদিকে রামনগরের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রামনগরের বিভিন্ন প্রান্তে প্রতিবছর  ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। মান্দার ক্রিকেট গ্রাউন্ড এর আয়োজনে  এইবছর ও ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। রামনগরের  মান্দারে এই দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় এবং   মঙ্গলবারই হয়েছে ফাইনাল ম্যাচ। রামনগরসহ বিভিন্ন প্রান্তের ৮টি ক্রিকেট দল  অংশ নিয়েছে এই টুর্নামেন্ট এ। খেলার উদ্বোধনে উপস্থিত হয়ে উদ্বোধক করেন রামনগরে ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরন সার, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, শিক্ষা কর্মধক্ষ কৌশিক বারিক , পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অংশমান পতি ও বিশিষ্ট জনেরা।

উদ্বোধক নিতাই সার বলেন বর্তমান দিনে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। ক্লাব মান্দার নবজাগরণ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।ক্লাব মান্দার নবজাগরণ কাপ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টেকে ঘিরে উৎসাহ উদ্দিপনা ছিল তুঙ্গে।


দীপক সার বলেন এই সংস্থা  শুধু ক্রিকেট পূজো নিয়ে থাকেলে হবে না। মানুষের পাশে থাকতে হবে এবং যুব সমাজকে এগিয়ে আসতে হবে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এবং পরিবেশকে বাঁচিয়ে রাখতে সবুজ অরণ্য তৈরিতে উদ্যোগী হতে হবে। এই সংস্থার পাশে থেকে সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন।
রামনগরের প্রত্যন্ত গ্রামীন এলাকায় এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে রামনগরের ক্লাব  মান্দার নবজাগরণ ক্রিকেট গ্রাউন্ডের এই খেলা।

Related News

Also Read