পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির কাজের এলাকা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ৪ লক্ষ দেশীয় প্রজাতির ফলের চারা বিতরণ কর্মসুচীর আজ প্রথম দিন।

কাঁথি ৩ ব্লকের কূসুমপুর গ্রাম পঞ্চায়েতের বেনামুড়ি গ্রামের ১৬৭টি পরিবারকে ৬৮৪৬ টি দেশীয় প্রজাতির যেমন (নিম, লেবু, আম, চালতা, বেল, কাঁঠাল, কালোজাম, বেদানা, আশফল) ইত্যাদি চারা গাছ দেওয়া হলো। এই অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ, কূসুমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পারুলরানী বর, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা , সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি , সুবিমল বেজ ।

বিকাশ চন্দ্র বেজ বলেন বর্তমান দিনে ঋতু বোঝা যাচ্ছে না, বর্ষাকালে বর্ষা হয়না, গরমের দিনে প্রচন্ড গরম, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। তাই সবাইকে গাছ লাগাতে হবে। কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় বেনামুড়ির গ্রামবাসীরা দেশীয় প্রজাতির গাছ পেল,সবাইকে সঠিক নিয়মে গাছ পরিচর্যার কথা বলেন।

সম্পাদক স্বপন পন্ডা দেশীয় প্রজাতির গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কাজলা জনকল্যাণ সমিতি মনে করে পরিবেশ যদি ভালো থাকে তাহলে সমাজ ভালো থাকবে ,আমরাও সবাই সুস্থ থাকবো। সবাইকে চারা গাছ লাগানো ও সঠিক পরিচর্যার কথা বলেন।





