Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই জানুয়ারি, ২০২৬ )

আগামীকাল পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্ এর সমর্থনে ব্লক জুড়ে এসইউসিআই দলের প্রচার ও বিক্ষোভ

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত বেসরকারি সংস্থার মহিলা কর্মী গত ১৪ সেপ্টেম্বর দিন-দুপুরে হাসপাতালেরই স্টোর রুমে ধর্ষিতা হয়েছে।

এছাড়াও গত কয়েক মাসে ওই থানা এলাকায় একাধিক ঘটনা ঘটেছে। কেশাপাট অঞ্চলের চিপস কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার এর দ্বারা ছোট্ট একটি শিশু আত্মহত্যা করেছিল গত মে মাস। এরপর জুলাই মাসে মেচগ্রামে গুরুকুল হাইস্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্তৃক নানাভাবে টর্চারের পরিপ্রেক্ষিতে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। আরো পরে গত সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের থ্রেট কালচারের পরিপ্রেক্ষিতে এক মহিলা স্বাস্থ্যকর্মী(CHO)আত্মহত্যা করেছে। সবশেষ এই ধর্ষণের ঘটনা ঘটলো। সংবাদে প্রকাশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাহির আব্বাস খান আরো কয়েকজন মহিলাকে ওইভাবে নির্যাতন করেছে।

ওই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি,হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থ্রেট কালচার বন্ধ,ওই ধরনের নির্যাতনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়,সেই দাবী সহ ডাক্তার-নার্স সহ সমস্ত মহিলা কর্মীদের নিরাপত্তার দাবীতে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের পক্ষ থেকে গতকাল ১৬ সেপ্টেম্বর,সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের গেটে বিক্ষোভ প্রদর্শন এবং হাসপাতালে সুপার ডাঃ কৌশিক ধলের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সন্ধ্যায় পাঁশকুড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে আই সি কেও ডেপুটেশন দেওয়া হয়েছে।

গত কয়েক মাসে ধারাবাহিক উক্ত ঘটনাসমূহের পরিপেক্ষিতে গতকাল বিকালে হাসপাতাল প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধে ছটা পর্যন্ত ১২ ঘন্টা পাঁশকুড়া ব্লক বনধ্ এর ডাক দেওয়া হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আজও দুপুরে হাসপাতাল গেটে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে সামিল হন দলের কর্মী-সমর্থকরা। সেখানে যোগ দেন স্থানীয় অনেক মানুষজনও। বিক্ষোভকারীরা পিতপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল করে হাসপাতাল গেটে আসেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া লোকাল কমিটির সম্পাদক সুনীল জানা প্রমুখ। এছাড়াও সকাল থেকেই ব্লক জুড়ে দলের কর্মী সমর্থকরা বনধ্ এর প্রচারে সামিল হন। সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশন বাজারেও দলের পক্ষ থেকে স্কোয়াড মিছিল হয়।

জেলা সম্পাদক প্রণব মাইতি বলেন,পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অভ্যন্তরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা,শিশু,ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচার ও খুনের ঘটনায় আবাসিক ও অভিভাবক,স্বাস্থ্যকর্মী সহ সর্বস্তরের মানুষজন মনে করেন ধারাবাহিকভাবে এই থ্রেট কালচার,প্রশাসনের গাছাড়া ভাব অপরাধীদের মাথায় তুলেছে,আরও বেপরোয়া করেছে। পাঁশকুড়া এলাকার এই ঘটনা নিত্যনৈমিত্তিক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদে আমাদের দল আগামীকাল পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ্ ও জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানাচ্ছে।

দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন,ওই একই দাবিতে ছাত্র সংগঠন এ আই ডি এস ও পাঁশকুড়া ব্লকের স্কুল/কলেজে ছাত্র ধর্মঘট আহবান করেছে। উপরোক্ত কর্মসূচির পরও যদি স্থানীয় প্রশাসন,সরকারি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ঐ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেন,তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

Related News

Also Read