Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

লোকসভার আগে খেজুরীতে বিজেপির ভাঙ্গন অব্যাহত।

পূর্ব মেদিনীপুরের খেজুরীতে বিজেপির ভাঙ্গন অব্যাহত।লোকসভা নির্বাচনের আগে বিজেপির চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কিছুদিন আগে তৃনমূলের রাজ্যসভার সাংসদ ডা: শান্তনু সেনের উপস্থিতিতে খেজুরীতে বিজেপি ছেড়ে বহু স্থানীয় নেতা কর্মী তৃনমূলে যোগ দিয়েছিলেন।তার রেশ কাটতে না কাটতে বিজেপিতে ফের ভাঙ্গন

মঙ্গলবার খেজুরীর বারাতলায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বেশ কিছু জন বিজেপি কর্মী সমর্থক। বিজেপির কাঁথি সংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক নিখিল আড়ির নেতৃত্বে স্থানীয় স্তরের প্রায় ৩০ জন নেতা -কর্মী – সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।

Related News

Also Read