Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘন্টার আরাধনা হয়

শারদীয়া নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা দেবী চন্দ্রঘন্টা। দেবীর এই রূপ অন্যান্য রুপের থেকে অনেকটাই আলাদা। কাশীতে রয়েছে দেবী চন্দ্রঘন্টার মন্দির।

দেবীর রং সোনার মতো, তিনি লাল শাড়ি পরিহিতা ও নানা অলংকার ভূষিতা। মহিষাসুর বধের আগে দেবতারা নিজেদের জ্যোতি দিয়েছিলেন মহামায়া কে।সেই সম্মিলিত জ্যোতি থেকে যখন দেবী দূর্গার আবির্ভাব ঘটল তখন তার মধ্যে থেকেও জ্যোতির বিচ্ছুরণ হল। দেবতারা নিজ নিজ অস্ত্র দিয়েছিলেন।ইন্দ্র তাঁর বাহন ঐরাবতের গলা থেকে ঘন্টাটি খুলে, সেই অনুরূপ একটি ঘন্টা দেন দেবীকে।

 

যুদ্ধকালে দেবী যখন এই ঘন্টা বাজালেন,তখন অসুররা হয়ে পড়ল নিস্তেজ।এটাই দেবী চন্দ্র ঘন্টার মাহাত্ম্য।

Related News

Also Read