Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

রাজ্যপালের ইচ্ছায় কি কলকাতা পুলিশের ১৮০ বছরের বিধি বদলের পথে ?

“গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা-
আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা !
গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ,
ছুট্‌‌ছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন্‌ ভন্‌ ।”

– সুকুমার রায়ের গানের গুঁতো কবিতার এই লাইন গুলোর কয়েকটা ওয়ার্ড একটু অদল বদল করে নিলেই বর্তমানে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতে রাজ্যবাসীর প্রানান্তর দশা

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের সংঘাত বেশ কিছু দিন ধরেই চলছে। সম্প্রতি যা আরও বেড়েছে।প্রকাশ্যে না বললেও, সকলেই একটা বিষয়ে একমত যে, উচ্চশিক্ষার স্বার্থে রাজ্যপালের উচিত, বিতর্ক মিটিয়ে নেওয়া। এ বিষয়ে সরকারের সহযোগিতাও প্রয়োজন।

শিক্ষা ব্যাবস্থা নিয়ে বিতর্ক কাটতে না কাটতে এবার নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্কের শিরোনামে রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এবার এক সংবাদ সংস্থার দাবি, রাজভবনের গেটের বাইরে কর্তব্যরত পুলিশ কর্মীদের পোশাকের রং নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল। এডিসি মর্যাদার আধিকারিকদের তিনি স্পষ্ট নির্দেশ দেন যে রাজভবনের বাইরে পুলিশের পোশাক যেন খাঁকি হয়। এডিসিদের পক্ষে এ ব্যাপারে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

কলকাতা পুলিশের ক্ষেত্রে সাদা পোশাক বিধির ইতিহাস প্রায় ১৮০ বছরের। এর পিছনে বৈজ্ঞানিক ও আবহাওয়াজনিত কারণ ছিল।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের মত, রাজভবনের গেটের অর্থাৎ বাইরে কর্তব‌্যরত পুলিশের খাঁকি পোশাক হলে বিধিতেই বদল আনতে হয়।

সূত্রে খবর, রাজ্যপাল যে কোনও ভাবেই হোক, পোশাকের এই বদল চাইছেন। ফলে নতুন করে আবার একটা বিতর্ক তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

Related News