Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

ভূপতিনগরে বোমা ফেটে আহত একজন।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে আহত হল ১জন ।বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনাবলে প্রাথমিক অনুমান।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে নন্দের বাজার সংলগ্ন এলাকায় রামচক গ্রামে বিমল বাড়ুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাধার কাজ চলছিল। দুর্ঘটনাবশত বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে।বিমল বরুই বিজেপি দলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
স্থানীয় মানুষজন জানিয়েছেন বিস্ফোরণের পরে আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে পারেন তাদেরকে তমলুকের কোন বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করানো হচ্ছে।
এই বিস্ফোরণের পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তোর বিমল বাবুর বাড়িতে বর্তমানে কোন সদস্যের দেখা মিলছে না।

Related News