Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

বাদলপুরে দুটি ঢালাই রাস্তার উদ্বোধন

 

কাঁথি ১ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাদলপুর ও কুদভেড়ি সংসদ এলাকায় দুটি ঢালাই রাস্তার উদ্বোধন হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প পথশ্রী ৪ এর মাধ্যমে সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের মধ্যে বাদলপুর সংসদ ২ কিলোমিটার রাস্তা ৭৬ লক্ষ টাকা ব্যায়ে এবং কুদভেড়ি সংসদ এলাকায় পথশ্রী ৪ প্রকল্পের ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন হল।

ফিতা কেটে নারিকেল ফাটিয়ে এই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন করলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল এলাকাবাসীকে উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে সরকারের পাশে থাকার আহ্বান জানালেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

Related News

Also Read