Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

অবৈধ নির্মান উচ্ছেদের দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ ও প্রশাসন দপ্তরের স্মারকলিপি প্রদান।

কোলাঘাটের নিকাশী দেহাটী খালের বরদাবাড়- দেউলিয়ার মধ্যবর্তী সন্দীপা হোটেল সংলগ্ন স্থানে এক ব্যাক্তি খালের ভেতরে বেআইনী পাকা কাঠামো তৈরি করছে। যা জলনিকাশীতে ভীষনভাবে বাধাসৃষ্টি করবে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। অবিলম্বে ওই অবৈধ নির্মান বন্ধ সহ ঐ কাঠামো উচ্ছেদের দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেচ ও প্রশাসন দপ্তরের সমস্ত আধিকারিকগনকে স্মারকলিপি দেওয়া হলে সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এস ডি ও নাজেশ আফরোজ গত ২৬ ডিসেম্বর ওই অবৈধ নির্মাণকারী কালিপদ মন্ডলকে চিঠি দিয়ে ওই নির্মাণ ৭ দিনের মধ্যে ভেঙে নেওয়ার নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনী কাঠামো সরিয়ে নেওয়া না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেহাটী নিকাশীখাল দিয়ে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের
প্রায় শতাধিক মৌজার জলসেচ ও জলনিকাশী হয়ে থাকে। গুরুত্বপূর্ণ ঐ খালের জলস্রোত আটকে ওই অবৈধ কাঠামো তৈরি হলে এলাকার বাসিন্দাদের জলযন্ত্রনা বাড়বে।

Related News

Also Read