Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

যুব সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এগরার বাসুদেবপুরে তৃণমূল যুব কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা

পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক ভিত আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে

তৃণমূল যুব কংগ্রেস।

রবিবার এগরা ২ নং ব্লকের বাসুদেবপুর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার আয়োজন করা হয়, যেখানে নতুন পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

বৈঠকে ব্লকের প্রবীণ ও নবীন নেতৃত্ব উপস্থিত ছিলেন। আলোচনা মূলত কেন্দ্রিত ছিল—

সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সরকারি প্রকল্পের সুবিধা তুলে ধরা,

নতুন কমিটিতে তরুণদের বেশি দায়িত্ব দিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় করা,

বিরোধী শক্তির মোকাবিলায় আগামী দিনের রণকৌশল নির্ধারণ।

অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। জানানো হয়েছে, দলের প্রতি নিষ্ঠা, কর্মক্ষমতা ও লড়াইয়ের মানসিকতাকে গুরুত্ব দিয়েই তালিকা তৈরি করা হয়েছে। নবনিযুক্ত সদস্যরাও জানান, শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে বাসুদেবপুর অঞ্চলে সংগঠনকে আরও শক্তিশালী করাই তাঁদের লক্ষ্য।

এদিনের সভায় উপস্থিত ছিলেন— এগরা-২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি অর্ধেন্দু সিংহ, দলের অঞ্চল তৃণমূল সভাপতি সুকুমার রাউল, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান

অরূপ মাইতি, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি সজল সাউ,

বিকাশ সাউ,দেবাশীষ রায়,

চন্দ্র শেখর জানা,দিনেশ দাস

সহ ব্লক ও অঞ্চল স্তরের অন্যান্য নেতৃত্বরা।

এই বৈঠকের মাধ্যমে পরিষ্কার হয়েছে—আগামী বিধানসভার নির্বাচনের আগে যুব শক্তিকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিময় করতেই তৎপর তৃণমূল যুব কংগ্রেস।

Related News

Also Read