মহম্মদপুর স্পোটর্স অ্যাসোসিয়ানের আমন্ত্রণে উই কেয়ার ফাউন্ডেশনর বস্ত্র বিতরণ কর্মসূচী ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় পটাশপুরের মহম্মদপুরে।
প্রায় ২০ জনকে বস্ত্র প্রদান করার পাশাপাশি ১৭০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেয় বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন।৩০ জন কে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনর ব্যবস্থা করে দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী জানান প্রত্যন্ত অঞ্চলে মানুষকে পরিষেবা প্রদানে আমরা ব্রতী । নিজেদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।এটা সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের কর্তব্য।
উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমেন মাইতি, সৌমেন সামন্ত, সুকুমার প্রামানিক, সাহেব মাইতি ,প্রসেনজিৎ বেরা।


Post Views: 60





