Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। ফের জাতীয় সড়কে দুর্ঘটনা,প্রশ্ন নিরাপত্তায় ।।

ফের ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা।
বুধবার রানাঘাট থানার দুয়ার পাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি চার চাকা পিক আপ গাড়ির সঙ্গে একটি ইঞ্জিনের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় ইঞ্জিনভ্যানের চালক। জানা যায় শান্তিপুর থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল পিক আপ গাড়িটি এবং অপর দিকে রানাঘাট থেকে শান্তিপুরের দিকে আসছিল একটি ইঞ্জিন ভ্যান ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায় ইঞ্জিন ভ্যানের চালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। এই ঘটনার পর পিক আপ গাড়ির চালক ও খালাসী পলাতক

প্রায় প্রতিদিনই কমবেশি ছোট বড় জাতীয় সড়কে পথ দুর্ঘটনার খবর উঠে এসে শিরোনামে।

Related News

Also Read