Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

পুলওয়ামা অ্যাটাক কাপ চ্যাম্পিয়ন ব্লু প্রিন্স

বেনামুড়ি ক্লাব দিগন্ত এর পরিচালনায় দু দিনের পুলওয়ামা শহিদ দিবস উপলক্ষে পুলওয়ামা অ্যাটাক কাপ আজ শেষ হলো।

ফাইনালে অংশগ্রহণ করে ব্লু প্রিন্স ও কন্টাই কে পি এল। টসে জিতে ব্লু প্রিন্স কেপিএল কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ৬ ওভারে সব উইকেট হারিয়ে ৪৮ রান করে। ৪৯ রানের জয়ের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেয়ে কোন উইকেট না হারিয়ে ৪ ওভারে ৪৯ রান করে ব্লু প্রিন্স চ্যাম্পিয়ন শিরপা লাভ করে।

চ্যাম্পিয়ন দল আলোক দাস স্মৃতি ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা এবং রানার্স দল রমেসচন্দ বারিক স্মৃতি ট্রফি সহ নগদ ৪ হাজার টাকা লাভ করে। ফাইনালে ম্যান অফ দি ম্যাচ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্লু প্রিন্স এর বিদ্যুৎ বানিয়া। খেলায় আম্পায়ারিং করে রাজীব জানা, গুনাধর পন্ডিত ও রাজীব ঘোড়াই।

পুরস্কার তুলে দেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত প্রাক্তন সৈনিক তপন মাইতি ও বিষ্ণুপদ জানা বিশিষ্ট সমাজসেবী গৌরহরি বেরা, অংশুমান পাল। ক্লাবের সভাপতি দীপু দাস ও সম্পাদক অভিজিৎ দাস সবাই কে ধন্যবাদ জানান।

Related News

Also Read