মৎস্যজীবিদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লক মৎস্য দপ্তর।ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হলদিয়ার আধিকারীকদেরকে সাথে নিয়ে হুগলী ও হলদী নদী তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের নিয়ে ছোট ছোট সভার আয়োজন করা হচ্ছে মৎস্য দফতরের উদ্যোগে। ১৮ অক্টোবর বিকেল থেকে শুরু হয়েছে এমন সভা হচ্ছে। সাউদখালি ঘাটে এমনি এক সভা অনুষ্টিত হল। নৌকাতে বসে এওমন আলোচনা হয়।

জানা গেছে এই সভা গুলিতে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে কি কি সতর্কতা নিতে হবে যেমন জানানো হচ্ছে তেমনি মৎস্য দপ্তরের প্রকল্প সমূহের বিষয়ে জানানো হচ্ছে। তার সাথে উৎসাহ দেওয়া হয় আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবী নাম নথীভুক্ত করণে । দফতর সুত্রে জানা গেছে মৎস্যজীবীদের ফর্ম দেওয়া হচ্ছে যাতে সুষ্ঠু ভাবে সকল মৎস্যজীবী মৎস্যচাষি ও মাছ ব্যাবসায়ীদের নাম নিবিন্ধীকরন করা যায়।
সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু , হলদিয়া স্থিত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর আধিকারিক আমিনুল ইসলাম প্রমুখ।
নন্দীগ্রাম ব্লকের মৎস্য আধিকারিক জানান, নন্দীগ্রাম এলাকার মৎস্য সংক্রান্ত কর্ম পেশায় যুক্ত সকল মানুষদের সাথে দপ্তর প্রতিনিয়ত যোগাযোগ রেখে সার্বিক উন্নয়ন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।সেই পরিকল্পনা সফল করতেই এই উদ্যোগ






