Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

বড়দিনের গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৩ টি দোকান।

দিঘার অদূরে বলোকবার বাজারে গতকাল রাত আড়াইটা নাগাদ আগুন লাগে সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পর পর দুটি মিষ্টি দোকান সহ একটি স্টেশনারি দোকান। গভীর রাতে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। মিষ্টি দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় ও দুটি মিষ্টি দোকানে থাকা প্রায় সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়।

 

বড়দিনের রাতে দুটি মিষ্টি দোকান সাজানো হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট-সার্কিট লেগে আগুন লেগেছে। রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বালকবাড় বাজারে বহু প্রাচীন মিষ্টি দোকান । কয়েক লক্ষ টাকার জিনিস প্রতিকগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দোকানে কর্মী জানান ভোররাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন পুরো দোকানটাই আগুন জ্বলছে।

 

নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলকে খবর দেয় পরবর্তী সময়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগেই তিনটি দোকান পুরোপুরিভাবে আগুনে ভষ্টিভূত হয়ে গেছে।

Related News

Also Read