Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ব্যাংক থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা উধাও

প্রদীপ কুমার সিংহ :- সরকার বারবার টিভি রেডিও কাগজ এবং সোশ্যাল মিডিয়ায় মানুষকে সচেতন করার জন্য বিজ্ঞাপন দেয় যে মোবাইলে অচেনা নাম্বারে যদি ফোন আসে যে আপনার ব্যাংক একাউন্টে কেওয়াইসি করতে হবে। আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং প্যান নাম্বার ও আধার কার্ড নাম্বার আপনি দিন। আপনার ব্যাংকে একাউন্টে আমরাই কেওয়াইসি ফর্ম ফিল আপ করে দেব। তা কখনো ওই অচেনা মোবাইল নাম্বারে আপনারা বলবেন না। কিন্তু সেই সচেতনায় কথা মাথা ছিল না বারুইপুর রেলগেটের ইন্ডিয়ান অয়েল গ্যাসের দোকানের মালিকের বাবা সহদেব চ্যাটার্জী। তিনি সাংবাদিককে শুক্রবার সন্ধ্যায় তার মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে তাকে বলেন যে আপনার এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এর কেওয়াইসি এখনো জমা দেয়া হয়নি ফর্ম ফিলাপ করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার প্যান নাম্বার আমাদেরকে বলুন আমরাই ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দেব। সহদেববাবুর নিপাত ভদ্রলোক হয় ও সরকারের বিজ্ঞাপনের কথা মাথায় না রেখে উনি ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার,প্যান নাম্বার ও আধার কার্ড নাম্বার দিয়ে দেয় ওই অচেনা মোবাইল নাম্বারে। তারপর রাতে ও শনিবার সকালে মোবাইলে মেসেজ আসে ব্যাংক একাউন্ট থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা ডেবিট হয়ে গেছে। নিরুপায় হয়ে সহদেব বাবু শনিবার দুপুরে বারুইপুর থানায় একটি লিখিত   অভিযোগ দায়ের করেন। সেইসঙ্গে বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে একটি অভিযোগ দায়ের করে। সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তাকে আশ্রয় দেন টাকাটা যাতে recovery করা যায়। সহদেববাবু এখন চরম হতাশায় পড়েছেন। সহদেব বাবুর বাড়ি গড়িয়া তে।

Related News

Also Read