Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

কাঁথি ১ ব্লকে “ডাঃ বি.সি.রায় ভিলেজ হেলথ্ অ্যাসোসিয়েশন”-এর বাৎসরিক ব্লক সম্মেলন     

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কাঁথি ১ ব্লকের গ্রামীণ চিকিৎসক সংগঠন ” ডাঃ বি.সি.রায় ভিলেজ হেল্থ অ্যাসোসিয়েশন”-এর আগামী ৭ জানুয়ারি বুধবার কাঁথির বি.বি. হেল্থ ক্লিনিক এ দশম তম বাৎসরিক ব্লক সম্মেলনের প্রস্তুতি সভা হল। ব্লক কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, ব্লক সম্পাদক মুকুল গুচ্ছাইত, কোষাধ্যক্ষ দিলীপ মন্ডল, জয়দেব পন্ডা,ব্যোমকেশ নায়ক, চন্দন ভূঞ্যা,কমলেন্দু মন্ডল, সেক মিনারুল, মলয় গিরি প্রমুখ। সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্লক সম্মেলনকে সকল করতে সকল সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে। সুন্দর ভাবে আলোচনা হওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্লক কমিটির সভাপতি নিমাই চাঁদ গিরি।

Related News

Also Read