Select Language

[gtranslate]
৩০শে মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ )

চুক্তিবদ্ধ শ্রম ব্যবস্থা বিলুপ্তিকরন দিবস পালন

১৯৭৪ সালের ৯ই ফেব্রুয়ারি “বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশান এক্ট“ চালু হয়। আজকের দিনেও বিভিন্ন রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে অথবা বিদেশে গিয়ে কর্মরত হচ্ছেন। বিশেষত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের নিরাপদ ভাবে স্থানান্তরকরন কিভাবে করা যায় সেই উদ্দেশ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কিছু স্কিম এবং আইন আছে। সে বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , আন্তর্জাতিক ন্যায় মিশন ও কাজলা জনকল্যাণ সমিতির সঙ্গে সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয় কাজলা জনকল্যাণ সমিতির সভাকক্ষে। ১৪৬ জন এই শিবিরে অংশগ্রহণ করে।

উক্ত শিবিরে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদিপা ব্যানার্জী, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি থানার অফিসার , কাঁথি শ্রম দপ্তর এর আধিকারিক, কাঁথি দেশপ্রাণ ব্লকের সি ডি পি ও বিপ্লবপ্ৰিয় গিরি, আন্তর্জাতিক ন্যায় মিশন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে পাপুন মন্ডল ও প্রীতি এক্কা, কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা এবং দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সমীর পাণ্ডব , অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ,আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সংঘনেত্রী, ক্লাস্টার নেত্রী, মৎস্যজীবি ও শ্রমজীবি মানুষ, ও অন্যান্য পদাধিকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

Also Read