Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

বন্দেমাতরম রাষ্ট্রগীতের ১৫০ বছর পূর্ণ:বর্নাঢ্য শোভা যাত্রা কাঁথিতে

বন্দেমাতরম রাষ্ট্রগীত ১৫০ বছর পূর্ণ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বর্নাঢ্য পদযাত্রা শহর পরিক্রমা করে।

কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে কাঁথি পোষ্ট অফিস মোড়ে স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশ থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (বন্দেমাতরম স্পোটিং ক্লাব) মূর্তি পর্যন্ত ভারতের জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির সামনে ১৫০ প্রদীপ প্রজ্বলন করা হলো।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাঁথি সাংগঠনিক জেলার সহ সভানেত্রী বনশ্রী মাইতি,

জেলা সম্পাদক ও কাউন্সিলর সুশীল দাস, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও বুদ্ধদেব মান্না সহ কাঁথি নগর মণ্ডলের ও কাঁথি সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব ও নগর মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ ও বুথ সভাপতি, কার্যকর্তা বৃন্দ।

Related News

Also Read