Select Language

[gtranslate]
২৮শে চৈত্র, ১৪৩২ শনিবার ( ১১ই এপ্রিল, ২০২৬ )

মমতা সিআইডি পাঠিয়ে আমার বাবা-মাকে উতক্ত করেছে:শুভেন্দু

যার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে সেই মমতা ব্যানার্জির সাথে কোন মিটিং নেই। কোন ইটিং, মিটিং, সেটিং সৌজন্যের কথা নেই। উনি আমার বাবা মাকে উত্তপ্ত করতে সিআইডি পাঠিয়েছেন। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

তিনি জানিয়েছেন, ২০২১ সালে আমার বাড়িতে আক্রমণ হয়েছে একাধিকবার। আগামী ৩০ এপ্রিল এক লাখ হিন্দুকে নিয়ে আমরা অক্ষয় তৃতীয়া পালন করব কাঁথিতে। হবে হিন্দু সমাবেশ, হিন্দুরাই পড়বে গীতা। সমস্ত সনাতনী কালচার এখানে তুলে ধরা হবে। এখানে কোন রাজনৈতিক ব্যাপার থাকবে না। ভারতীয় সংস্কৃতিকে বজায় রাখতে এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলায় হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই উদ্যোগ। আমরা পুরোপুরি এই সমাবেশে যোগদান করবো। আমাদের ধর্ম পালন করা। আমাদের অধিকার তারপরেও পুলিশ আমাদের পারমিশন দেয়নি। আমরা হাইকোর্টে গিয়ে পারমিশন বের করে নিয়ে আসবো।

 

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি না। আমরা আমাদের ধর্ম পালনের জন্য এই কর্মসূচি নিয়েছি। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সাথে কাঁথিতে এই সমাবেশের কোন যোগসূত্র নেই, কোন সাথ নেই।

৮ থেকে ৮০ সমস্ত বয়সের মানুষ জানে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী। খোলা চিঠিতে বজরং দল, আরএসএসকে আক্রমণ করেছে। তিনি এই চিঠিটার মধ্য দিয়ে তিনি আবার বোঝাতে চাইছেন তিনি একজন সিমি, পিএফআই এদের প্রটেক্ট করছে, সর্বোপরি বাংলার একজন প্রটেক্টর। ওখানে আরএসএস বিজেপি এবং বজরং দলের বিরুদ্ধে বলেছেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Related News

Also Read