Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

লোকসভা নির্বাচনী প্রচার কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১-ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন মাঠে আসন্ন লোকসভা নির্বাচনী প্রচার কর্মসূচিতে ১২০ জন বিজেপি কর্মী রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। ওনাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক ।

সেই সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিত ,ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন মন্ডল ,ভগবানপুর ১- পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পন্ডা, চন্ডিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল প্রধান ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। যোগদানকারীরা জানিয়েছেন মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করলেন।

বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন এতে দলের কোন ক্ষতি হবে না। যারা যোগদান করেছেন তার আগে থেকেই তৃণমূল মানসিকতাই ছিলেন। ধরে এই নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হবে এটা নিশ্চিত।

Related News

Also Read