Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

বিনামূল্যে চক্ষু পরীক্ষা নতুন বস্ত্র দান ও রক্তদান শিবির 

প্রদীপ কুমার সিংহ

 রবিবার ছুটির দিন উপলক্ষে বারুইপুর বিভিন্ন জায়গা নানা অনুষ্ঠান হয়। এডুকেশনাল এন্ড লাইভলিহুড সোসাইটির উদ্যোগে এক বিরাট বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরহয় বারুইপুর থানার অন্তর্গত রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুন্ড হরিনাথ চটারপার এলাকায়।

বাঙালির বড় উৎসব দুর্গাপূজা সেই উপলক্ষে এই চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি আজ ২০০জন দুস্থ ব্যক্তিদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন এই সংস্থার কিছু সদস্য।এছাড়াও যাদের চক্ষু পরীক্ষা করে ডাক্তার যদি বোঝে তাদের অপারেশন করার দরকার ফ্রিতে তাদের চেন্নাইয়ের সংকর নেত্রালয় নিয়ে গিয়ে চক্ষু পরীক্ষা করে নিয়ে আসবে। এখনো পর্যন্ত এই ক্যাম্পে চোখ দেখাতে প্রায় ২০০ ওপরে মানুষজন এসেছে তারা চক্ষু দেখে যাদের চশমা দেওয়ার চশমা দেবে হাতে যাদের পরীক্ষা করার পর অপারেশন দরকার তাদেরকে একটা ডেট দিয়ে তাদের অপারেশন করাতে নিয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাই এর শংকর নেত্রালয়ে।

এই সোসাইটির সভাপতি আবু তাহের সরদার বলেন কয়টি স্বেচ্ছায় সেবি সংস্থা এতে অংশগ্রহণ করেন। রবিবার এই কর্মসূচিতে ২০০ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ব্যবস্থা করা হয় সেই সঙ্গে যাদের চোখের ছানি পড়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে প্রায় ২০০ মানুষকে আগামী দূর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ করেন সংস্থার সদস্য শ্রমিক ঘোষ সহ অন্যান্য সদস্যগণ।তিনি আরো বলেন আগামী দিনে আরও এইরকম ক্যাম্প করা হবে।

পাশাপাশি বারুইপুর সাহা পাড়ার অভিযান স্পোটিং অ্যান্ড কালচারাল ক্লাব এর পরিচালনায় ৩০ তম বছরের রক্তদান শিবির করে ক্লাব প্রাঙ্গনে। সহযোগিতা করে বারুইপুর মহাকুমার হাসপাতালে ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতা কে একটি করে গাছ ও গোলাপ ফুল উপহার দেয়া হয়। মহিলা ও পুরুষ মিলে মোট ৫৫ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করে।

Related News

Also Read